× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নারায়ন দেবনাথ

অনুপ্রবেশকারীদের সেফ এক্সিট ঘোষণা না করলে ভারতের ডিটেনশন ক্যাম্প দরকার

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
অনুপ্রবেশকারীদের সেফ এক্সিট

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিরাপদে দেশে ফেরার সেফ এক্সিট ঘোষণা না করলে নুতন করে ভারত সরকারকে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। কারণ প্রায় প্রতিদিন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে এবং তাদের বিএসএফের হাতে তুলে না দিয়ে জেলখানায় পাঠিয়ে দেয়া হচ্ছে।

প্রতিদিন ভারতের কোন না কোন এলাকা থেকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়ছে। গতকাল মুম্বাইয়ের ঘাটকোপর এলাকা থেকে একদল বাংলাদেশি ধরা পড়েছে। এখন আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেয়া হচ্ছেনা সরাসরি ফরেনার্স এক্টে মামলা দায়ের করে জেলখানায় পাঠিয়ে দেয়া হচ্ছে।

এতে অনুপ্রবেশকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ ধরা পড়ার পর তাদের মধ্যে কেউ আর চ্যালেঞ্জ করেনা যে তারা ভারতের নাগরিক।কারণ ভূয়া আধার কার্ড এবং ভোটার কার্ড দেখিয়ে তাদের চ্যালেঞ্জ টিকছে না। ফলে তারা কম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরতে চায়। কিন্তু বাংলাদেশ সরকার আইনের দোহাই দিয়ে অনুপ্রবেশ আটকাতে চেয়েছে। ফলে বছরের পর বছর অনুপ্রবেশকারীদের ভারতীয় জেলখানায় থাকতে হচ্ছে।

ভারতের যে সমস্ত রাজনৈতিক দল ভোট ব্যাংক হিসাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড বানিয়ে ভারতের নাগরিক বানাতে চেয়েছিল তারা সুবিধা করতে পারেনি। শেষ চেষ্টা হিসাবে পঃবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ভাষাগত মিলের কারণে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পঃবঙ্গের অধিবাসী হিসাবে স্বীকৃতি দেয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি।

ইতিমধ্যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন সারাদেশে ভোটার তালিকা নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছেন। এতে ভারতে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের মধ্যে একজনও রেহাই পাবেনা। তখন ভারতের জেলখানা উপছে পড়বে।

তাই এখনই যদি অনুপ্রবেশকারীদের নিরাপদে দেশে ফেরার সেফ এক্সিট সরকার ঘোষণা না করে তাহলে নুতন করে ভারত সরকারকে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..