× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

অধ্যক্ষের অপসারণের দাবীতে সড়ক অবরোধ ॥ পুলিশের লাঠিচার্জে আহত-৫০

admin
হালনাগাদ: শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষের অপসারণের দাবীতে মংলা-চট্টগ্রাম সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ মিছিল ও পুলিশের উপর ইট-পাটকেলও ছোড়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ লাঠিচার্জ করে। এতে প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হয়। সহাকারী পুলিশ সুপার, পালং মডেল থানা অফিসার ইনচার্জ, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জসহ ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে বৈঠক করেছে।

শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের সাথে আলাপকালে জানায়, ৮ বছর যাবৎ অধ্যক্ষ ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির অধ্যক্ষের দায়িত্বরত রয়েছে। এর মধ্যে কলেজের প্রশাসনিক ভবন দখল করে নিজের বাস ভবন এবং একাডেমিক ভবন প্রশাসনিক ভবন হিসেবে অবৈধ ভাবে ব্যবহার করছেন। ছাত্রীনিবাসের কোন ব্যবস্থা করেন নাই। কলেজের নির্দিষ্ট ইউনিফর্ম নাই। বিষয় ভিত্তিক শিক্ষকরা দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। ক্যান্টিন চালু সহ মেডিকেল সুবিধা বাস্তবায়ন নাই। সকল বিভাগের অচল ল্যাব ও যন্ত্রপাতি সচল, আধুনিকায়ন ও যন্ত্রপাতি সংযোগ দাবীসহ অকেজ শৌচাগার মেরামত ও পরিচ্ছন্ন কর্মী নিশ্চিত করণের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

সকাল সাড়ে  ৮টা থেকে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখে। পরে একাডেমিক ভবনের সামনে থেকে শরীয়তপুর-ডামুড্যা সড়ক পর্যন্ত বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে একাডেমিক ভবনের সামনে মংলা-চট্টগ্রাম সড়ক অবরোধ করে। তখন সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওনের নেতৃত্বে পালং মডেল থানা পুলিশ, ভেদরগঞ্জ থানা পুলিশ, ডিবি পুলিশ ও লাইন পুলিশের রিজার্ভ ফোর্স শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। এতে প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হয়।

আইপিসিটি বিভাগের ষষ্ঠ বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম জানায়, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির আমাদের জিম্মি করে রেখেছে। প্রশাসনিক ভবন বাস ভবনে পরিনত করেছে আর একাডেমিক ভবন করেছে প্রশাসনিক ভবন। কলেজের সকল টাকা আত্মসাৎ করছে অধ্যক্ষ। কোন শ্রেনী কক্ষ সচল নাই। নাই কোন যন্ত্রপাতি তার পরেও যে শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ে পড়া শুনা করে নাই তাদের দিয়ে ক্লাশ করায়। আমরা পাশ করে একজন ইঞ্জিনিয়ার হব তা শুধু কাগজ কলমে। আমরা হাতে কলমে কোন কাজ করতে পারব না। আমাদের সেই শিক্ষা দেয় হয় না। আজ আমরা দাবী আদায়ে আন্দোলন ও বিক্ষোভ করায় অধ্যক্ষ পুলিশ দিয়ে আমাদের অমানুষিক ভাবে পিটিয়েছে। এতে শিক্ষার্থী আবিদম, আকাশ, সাগর, মামুন, সুজন, রনি, আসিফ, হৃদয়, রুহুল আমিন, শুভ. ওয়াহিদুল, মুস্তাকিম সহ প্রায় ৫০ জনকে আহত করেছে। এর মধ্যে সাগর, মুস্তাকিম, সুজন, শুভ ও আসিফের অবস্থা বেশি আশঙ্কা জনক। আমরা আমাদের দাবী আদায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি। পুলিশ আমাদের অমানুষিক নির্যাতন করেছে কেন? কতৃপক্ষের নিকট জবাব চাই।

পরবর্তীতে সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে একাডেমিক ভবনের হল রুমে শিক্ষার্থীদের সাথে কথা বলে। তখন তিনি বলেন, কয়েক দিন যাবৎ শিক্ষার্থীরা তাদের দাবী আায়ের লক্ষ্যে আন্দোলন বিক্ষোভ করছে। আজও সকালে শিক্ষার্থীরা মহা সড়কে দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করে। পড়ে সড়ক অবরোধ করে গাড়ি ও পুলিশের উপর ইট-পাটকেল মারতে থাকে তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে লাঠিচার্জ করেছে।

শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান বলেন, শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলনের কথা শুনে ঘটনাস্থলে যাই। শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি। তাদের দাবী সমুহ খুব শীঘ্রই সমাধানের চেষ্টা করব।


এ ক্যটাগরির আরো খবর..