× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান বাকশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক নির্বাচিত হওয়ায় সম্বর্ধনা প্রদান

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

খান নাজমূল হুসাইন,তালা প্রতিনিধি: তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কমিটিতে যুগ্ন-সম্পাদক নির্বাচিত হওয়ায়, সংশ্লিষ্ট কলেজের শিক্ষক কর্মচারী পরিষদের উদ্যোগে গতকাল  বেলা ১২টায় শিক্ষক মিলনায়তনে এক সম্বর্ধনার আয়োজন করা হয়।

প্রকাশ, অত্র কলেজের উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। উক্ত কলেজের শিক্ষক প্রভাষক মোঃ আনিছুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি অত্র কলেজের উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক নন্দী দিপংকর, সহকারী অধ্যাপক তরুন কুমার সরকার, সহকারী অধ্যাপক কাজী মোজাম্মেল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক বৈদ্য সুকুমার, প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম, প্রভাষক নরোত্তম প্রসাদ সরকার, প্রভাষক নিলুফার বানু, প্রভাষক গাজী আসাদুজ্জামান, প্রভাষক এস.এম আলমগীর হোসেন, সাংবাদিক আব্দুল আলীম ও বি.এম জুলফিকার রায়হান এবং কর্মচারীদের পক্ষে কায়কোবাদ সরদার সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বাকশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, ১৯৮৬ সালে চুকনগর কলেজে শিক্ষকতার পেশায় যোগদান করেন। এরপর ১৯৯৪ সালে তালা মহিলা কলেজ প্রতিষ্ঠার পর অত্র কলেজের অধ্যক্ষ হিসেবে অদ্যবধি সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। ১৯৯৪ সালে শিক্ষক কর্মচারী ফেডারশনের সাধারণ সম্পাদক সহ একই সঙ্গে তালা উপজেলা বাকশিস’র প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন।

পাশাপাশি বাংলাদেশ কলেজ শিক্ষক কর্মচারী ফ্রন্টের তালা উপজেলা শাখার আহবায়কের দায়িত্ব অদ্যবধি পালন করছেন। এরপর ২০১১ সালে ও ২০১৪ সালে পর পর দু’টার্ম সাতক্ষীরা জেলা বাকশিস’র সভাপতির দায়িত্ব পালন শেষে চলতি সালে বাকশিস কেন্দ্রীয় কমিটি যুগ্ন-সম্পাদক নির্বাচিত  হয়েছেন। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..