× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

পিআইডি

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের ইন্তেকাল

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
মুন্সী জালাল উদ্দিনের ইন্তেকাল

তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার এবং বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের সদস্য মুন্সী জালাল উদ্দিন আজ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

মুন্সী জালাল উদ্দিন ১৮তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি তথ্য সার্ভিসে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি গণযোগাযোগ অধিদপ্তর, বিজিবি, স্বাস্থ্য মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও তথ্য অধিদফতরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সহকর্মী ও অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে তথ্য পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তথ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সহকর্মীরা হাসপাতালে সমবেত হয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

তাঁর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুমের নিজ বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বৃহস্পতিবার বাদ জোহর তাঁর দাফন সম্পন্ন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..