× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ফরিদপুর প্রতিনিধি

অটোভ্যানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শামা ওবায়েদ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
অটোভ্যানে পূজামণ্ডপ পরিদর্শন

অটোভ্যানে করে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে অটোভ্যানে করে উপজেলার মাঝারদিয়া ইনিয়নের হরিনা পূজামণ্ডপে যান তিনি। এরপর নিজের গাড়িতে করে শামা ওবায়েদ বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত অন্তত ২০ পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পূজামণ্ডপ পরিদর্শনকালে শামা ওবায়েদ বলেন, বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা হিন্দু-মুসলিম সমান চোখে দেখি। শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠতে পারে। তারা পূজামণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে। সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মুন্দিরে আমাদের বিএনপির নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘন্টা পাহাড়া দিবে। যাতে করে কেউ কোনো ধরণের অপতৎপরতা চালাতে না পারে।

নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুশিয়ারি দিয়ে শামা ওবায়েদ বলেন, আপনারা যদি সালথায় উন্নয়ন করতে চান। তাহলে সকল অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলখবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘুরাঘুরি বন্ধ করতে হবে। তারপর জনগনের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিল, আমিও আপনাদের পাশে থাকবো। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেকে নেই। তাই আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন,  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা মুরাদুর রহমান,আব্দুর মাতুব্বর,ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..