× Banner
সর্বশেষ
‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

নিউজ ডেস্ক

নগরকান্দায় নিখোঁজ অটো চালকের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
নগরকান্দায় নিখোঁজ অটো চালকের লাশ উদ্ধার

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত লাশটি সালথার ব্যাটারী চালিত অটো বাইকের চালক মোহাম্মাদ আলী মাতুব্বরের (৩৫)। রবিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে মহাসড়কের পাশে কচুরী পানার ভিতর থেকে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

এলাকাবাসি জানায়, রবিবার সকালে মহাসড়কের পাশে পানির কচুরিপানার ভিতর একটি অজ্ঞাত লাশ দেখতে পায় তারা। থানায় সংবাদ দিলে পুলিশ অর্ধ গলিত লাশটি উদ্ধার করে। পরে মোহাম্মাদ আলীর ভাই ওহিদ মাতুব্বর অজ্ঞাত লাশটি তার ভাইয়ের বলে সনাক্ত করেছে বলে থানার এস আই সিরাজুল ইসলাম জানান। নিহত মোহাম্মাদ আলি পাশ্ববর্তী সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের ইমান মাতুব্বরের ছেলে। পেশায় ব্যাটারী চালিত আটো চালক।

এ সময় ওহিদুল মাতুব্বর বলেন, গত ১৭ ফেব্রুয়ারী প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালিত অটো নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খুজাখুজি কওে না পেয়ে ১৮ ফেব্রুয়ারী তারিখে সালথা থানায় একটি নিখোজ ডায়েরী করি। রবিবার লাশ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থানে এসে আমার ভাইয়ে লাশ সনাক্ত করি।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ধারনা করা হচ্ছে ওকে অন্য কোথাও মেরে লাশ এখানে ফেলে গেছে। তবে বিষয়টি গভীর ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..