অচেতন নগরবাসীর উদাসীনতায় বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব -মেয়র আতিকুল

অচেতন নগরবাসীর উদাসীনতায় বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব।  বললেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।  আর নগরবাসী বলছে সিটি কর্পোরেশনের স্থবিরতার কারণে বাড়ছে মশা। ডেঙ্গুর বংশ বিস্তারে মুখোমুখি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং তার ভোটাররা। পাল্টাপাল্টি অভিযোগের আঙ্গুল উভয় দিকে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উত্তরার আজমপুরে পরিচ্ছন্নতা অভিযানে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সঙ্গে যোগ দেয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ফুটপাতে কিছু লোক দেখানো লিফলেট বিতরণ শেষে পাশের একটি নার্সারিতে অভিযান চালায় মেয়রের নেতৃত্বে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রীও। নার্সারি থেকে বের হয়ে ব্যস্ততার অজুহাতে চলে যান মন্ত্রী। মেয়র চলে যান কয়েক বাড়ি ঘুরে।

নগর কর্তৃপক্ষের প্রতি অন্তহীন অভিযোগ উত্তরাবাসীর। ডেঙ্গু থেকে রক্ষা পেতে নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার করছেন কেউ কেউ।

এলাকাবাসীর অভিযোগ পুরোপুরি সত্য নয় বলে দাবী করলেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তবে কোনও এলাকায় ওষুধ না দিলে স্থানীয় কাউন্সিলরে সাথে যোগযোগের পরামর্শও দেন তিনি। ডেঙ্গুর বংশ বিস্তারে নগরবাসী উদাসীন বলেও দাবী তার। দেখালেন বাসিন্দাদের অজ্ঞতার কারণে এখনো লার্ভা পাওয়া যাচ্ছে বাড়ি বাড়ি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।