× Banner
সর্বশেষ
ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বরিশাল প্রতিনিধি

অগ্নিকান্ডে জামায়াতের অফিসসহ দশ দোকান পুড়ে ছাই

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
অগ্নিকান্ডে জামায়াতের অফিসসহ দশ দোকান পুড়ে ছাই

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে শনিবার (৪ অক্টোবর) ভোররাত সাড়ে চারটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে জামায়াতে ইসলামীর ইউনয়নের অস্থায়ী কার্যালয়সহ দশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সেনেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খান জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ততক্ষণে বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর শোলক ইউনিয়ন শাখার অস্থায়ী কার্যালয়সহ কাওছার সিকদারের খাবার ও চায়ের দোকান, আব্দুল হাকিম বেপারীর ফার্মেসী, জহিরুল ইসলাম খানের ইলেকট্রনিক্সের দোকান, মাহফুজুর রহমান খানের কাপড় ও জুতার দোকান, রুবেল হাওলাদারের ইলেকট্রনিক্সের দোকান, নুরুল হক হাওলাদারের পান সুপারির দোকান, হানিফ বেপারীর হার্ডওয়ারের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানিয়েছেন-প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে।#


এ ক্যটাগরির আরো খবর..