× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

অগ্নিকাণ্ডে নিহত অজ্ঞাতদের ডিএনএ নমুনা সংগ্রহের সিদ্ধান্ত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহে ঢাকা মেডিকেলের মর্গে এসেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার পর সিআইডির এই দল আসে।

দলটির নেতৃত্বে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সালাম বলেন, বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মধ্যে যাঁদের পরিচয় পাওয়া যায়নি, তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহ করব আমরা। একই সঙ্গে স্বজনদের নমুনাও সংগ্রহ করা হবে।

আবদুস সালাম জানান, চুরিহাট্টায় আগুনের ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের যেভাবে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল, একইভাবে বনানীর আগুনের ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। মূলত তাঁদের লাশ শনাক্ত করার জন্যই এই কার্যক্রম।


এ ক্যটাগরির আরো খবর..