× Banner
সর্বশেষ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার খুলনা-৬ আসনে জামানত হারালেন লাঙ্গল-হাতপাখা-কাস্তের প্রার্থী ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসালামী প্রার্থী বিজয়ী নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪ মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক প্রবাসীর ছেলের আত্মহত্যা শ্যামনগরে  প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত যাদের দেখা যেতে পারে তারেক রহমানের মন্ত্রিসভায় কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দোকান ভাঙচুর ও হামলার অভিযোগ, ১২ জনের নামে এজাহার লক্ষ্মীপুরের রামগঞ্জে হিন্দু পরিবারের ঘরে অগ্নিসংযোগ-আতঙ্কে ভুক্তভোগী পরিবার কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলার ঘটনায়,২০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের 
/ নির্বাচনী সব আইনকানুন
সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে শুরু করে সংশোধনী যেগুলো হয়েছে, বিদেশি পর্যবেক্ষকদের কোন প্রক্রিয়ায় এবং কীভাবে আসতে হবে, নির্বাচনবিষয়ক খুঁটিনাটি সব নির্বাচনী আইনকানুন সম্পর্কে জানতে চেয়েছে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। মঙ্গলবার (১৮ জুলাই) নির্বাচন ভবনে ইসির আইন শাখার সঙ্গে ইসির আইন শাখার কর্মকর্তাদের সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে ইসির আইন ও বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইসি কার্যালয়ের আইন শাখার যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার বলেন, কমিশনের পক্ষ থেকে প্রতিনিধি দলকে সাধ্যমতো সহায়তা করা হয়েছে। নির্বাচনবিষয়ক আইন ও বিধিবিধানের খুঁটিনাটি তুলে ধরা হয়েছে প্রতিনিধি দলের কাছে। তিনি আরও বলেন,  আসন্ন সংসদ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা, তা যাচাই করতে প্রতিনিধি দলটি এসেছে। তারা ইসির নির্বাচন প্রক্রিয়া, আইনকানুন, বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, দেশি পর্যবেক্ষক কীভাবে কাজ করবে, এসব বিষয় জানতে চেয়েছেন। আইন শাখার যুগ্ম সচিব বলেন, তারা জানতে চেয়েছেন, আইনি বিতর্কগুলো কীভাবে নিষ্পত্তি ও আইনি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় ইত্যাদি। নির্বাচনের আগে ও পরে বিভিন্ন নিয়ম; যেমন নমিনেশন পেপার সাবমিট কীভাবে হয়, এ রকম বিভিন্ন বিষয় তারা জানতে চান। আরো পড়ুন..