বেনাপোলবাসীর মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় সেলিম

বেনাপোলবাসীর মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় সেলিম
বেনাপোলবাসীর মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় সেলিম
বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজ্জোহা সেলিমের নাম আলোচনায় আসতেই এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা। তিনি মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।
সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই চোখে পড়ছে মোস্তাফিজ্জোহা সেলিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থনমূলক পোস্ট। তাঁর প্রার্থিতাকে ঘিরে ইতিবাচক প্রচারণা চালাচ্ছেন অনেকে। বিশেষ করে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের একটি অংশকেও তাঁর সমর্থনে সক্রিয় হতে দেখা যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের একটি অংশের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ততা এবং মানুষের সঙ্গে সুসম্পর্ক সেলিমকে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় নিয়ে এসেছে। তাঁর পারিবারিক পরিচিতি, শিক্ষা, বিনয়ী আচরণ ও সৌজন্যবোধের বিষয়টিও সমর্থকদের আলোচনায় উঠে আসছে।
ছাত্ররাজনীতি থেকে সামাজিক নেতৃত্বে বর্ণাঢ্য পথচলা
মোস্তাফিজ্জোহা সেলিমের রয়েছে দীর্ঘ রাজনৈতিক, সামাজিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক পথচলা। ছাত্ররাজনীতি দিয়ে শুরু হওয়া তাঁর নেতৃত্বের যাত্রা বিস্তৃত হয়েছে যুবরাজনীতি, শিক্ষা, ক্রীড়া, সংগীত ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে।
তাঁর বিভিন্ন সময়ে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য পদগুলো হলো, সাবেক নগর ছাত্রদলের সভাপতি,সাবেক সভাপতি উপজেলা ছাত্রদল,
সাবেক সহ-সভাপতি জেলা ছাত্রদল ও বর্তমান উপজেলা যুবদলের আহবাহক।
এছাড়া সভাপতি, সরগম সংগীত একাডেমি সভাপতি,
সাবেক সভাপতি ছিলেন বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের। এছাড়া ক্রীড়া সংস্থা বিকেএসের সভাপতি, বেনাপোল ও সামাজিক সংগঠন আলোকিত নারীর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি  সামাজিক সংগঠন সৃজন শিখা এবং বানিজ্য স্যগঠনেও রয়েছে সেলিমের বিচরন। তিনি বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে করছেন।
বেনাপোল পৌর যুবদলের আহবাহক মফিজুর রহমান বাবু ও সদস্য সচিব দিপু জানান, রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে মোস্তাফিজ্জোহা সেলিমের প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।  এমন মানুষ নির্বাচিত হলে গণমানুষের স্বপ্ন পুরন হবে  তবে আমরা দলের সিদ্ধান্তের বাইরে কেউ যাবোনা।
বেনাপোল পৌর ছাত্রদলের সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, বেনাপোল একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও বাণিজ্যিক নগরী। তাই পৌরবাসীর প্রত্যাশা—যিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন, তাঁকে নগরীর পরিকল্পিত উন্নয়ন, যানজট নিরসন, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা, সড়ক অবকাঠামো ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সব মিলিয়ে মোস্তাফিজ্জোহা সেলিমের মেয়র প্রার্থী হওয়ার আগ্রহকে কেন্দ্র করে বেনাপোলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা বাড়ছে। এখন দেখার বিষয়, এই আগ্রহ শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন ও নির্বাচনী মাঠে কতটা প্রতিফলিত হয়। তবে বেনাপোলবাসীর প্রত্যাশা, নেতৃত্বে আসুক যোগ্যতা, সততা, অভিজ্ঞতা ও জনকল্যাণের অঙ্গীকার। আমাদের বিশ্বাস দল তাকে মুল্যায়ন করবে।
শার্শা উপজেলা ছাত্রদলের আহবাহক শরিফুল ইসলাম চয়ন বলেন,  অনেকে মেয়র প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন।  তবে এদের মধ্যে মোস্তাফিজ্জোহা সেলিমের বর্নাঢ্য রাজনৈতিক ইতিহাস রয়েছে।  আমার ব্যক্তি পছন্দ থাকতেই পারে। তবে দল যাকে মনোনয়ন দিবে আমরা ছাত্রদল তার জন্য কাজ করবো।
মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, এলাকার মানুষ যদি তাকে চাই এবং বিএনপির নীতি নির্ধারকেরা যদি তাকে সমর্থন দেয় তবেই তিনি নির্বাচনে অংশ নিবেন।  যদি  অন্য কাউকে দেয় তার হয়ে কাজ করবেন। তিনি বলেন, মনোনয়ন পেলে মানুষের ভোটে যদি নির্বাচিত হতে পারি তবে বেনাপোল পৌরসভাকে দেশের মধ্যে মডেল পৌরসভা গড়া থাকবে তার প্রধান লক্ষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।