জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান
জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত জড়িত নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে আইএমএফের কোনো শর্ত রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে আইএমএফের কোনো শর্ত নেই।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

বোয়িংয়ের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে নেই। তবে বাংলাদেশ বোয়িং থেকে উড়োজাহাজ কিনবে—এ তথ্য প্রকাশিত হওয়ায় সফরকালে চুক্তি হতে পারে বলে জানান তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যতটুকু তথ্য জানা গেছে, এর বাইরে এ বিষয়ে নিশ্চিতভাবে বলার মতো অতিরিক্ত কোনো তথ্য তার কাছে নেই।

সফরের কর্মসূচিতে বোয়িংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নির্ধারিত রয়েছে কি না—এ বিষয়েও নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।