শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর, টানা ৫ দিন বন্ধ থাকবে অফিস

শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর, টানা ৫ দিন বন্ধ থাকবে অফিস
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর, টানা ৫ দিন বন্ধ থাকবে অফিস

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও সরকারি অফিস খোলা রাখা হবে।

২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে নির্ধারিত সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে ২০, ২১ ও ২২ অক্টোবর ছুটি থাকবে এবং ১৭ অক্টোবর অফিস খোলা থাকবে।

এদিকে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিবছর ৭ নভেম্বর দিনটি সাধারণ ছুটি হিসেবে পালন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্র অনুযায়ী, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।