× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ভোট প্রদান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ভোট দিয়েছেন। মঙ্গলবার সকাল আটটার দিকে খুলনা শহরের ২২ নম্বর ওয়ার্ডের পাইওনিয়ার গার্লস স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল আটটার কিছুক্ষণ আগেই নেতাকর্মীদের নিয়ে পাইওনিয়ার গার্লস স্কুল কেন্দ্রে আসেন তালুকদার আব্দুল খালেক। পরে আটটার দিকে ভোট দিয়ে তিনি কেন্দ্র থেকে বের হয়ে আসেন।

ভোট শেষে তালুকদার আবদুল খালেক বলেন, ভোটের পরিবেশ নিয়ে আমি খুশি। এ নিয়ে কোনো শঙ্কা নেই। যেকোনো ফল মেনে নেব। তবে বিজয়ের বিষয়ে আমি আশাবাদী।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ছিলেন খালেক। এর আগে তিনি ১৯৯১, ৯৬ এবং ২০০১ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আব্দুল খালেক বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে হেরে গিয়েছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোটকক্ষ ১ হাজার ১৭৮টি। ভোট কেন্দ্র ও ভোট কক্ষে দায়িত্ব পালন করবেন ৪ হাজার ৯৭২ জন কর্মকর্তা।

এর মধ্যে প্রিজাইডিং অফিসার রয়েছেন ২৮৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১ হাজার ৫৬১ জন এবং পোলিং এজেন্ট রয়েছেন ৩ হাজার ১২২ জন। এ নির্বাচনে ২৮৯টি কেন্দ্রের মধ্যে স্থায়ী ভোট কক্ষ রয়েছে ১ হাজার ৫৬১টি। আর অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ৫৫টি।


এ ক্যটাগরির আরো খবর..