× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

চিত্রা নদী থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ১২ মে, ২০১৮

প্রসেনজিত ঠাকুরঃ শুক্রবার সকাল ৯টার দিকে  যশোরের  বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়ায় চিত্রা নদী থেকে আসাদুজ্জামান আসাদ (৫০) নামে এক মাদ্রাসার অফিস সহকারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আসাদ নারিকেলবাড়িয়া পশ্চিমা মাদ্রাসার অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। তিনি একই উপজেলার পশ্চিমা গ্রামের ইসহাক মোল্লার ছেলে। অাসাদ গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারনা।

বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) ওহেদুজ্জামান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।” তিনি অারো জানান যে, লাশের গলা কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..