× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন ২০১৮ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ মে, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১১মে’২০১৮ঃ  ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারের সমর্থিত কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীঁগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছেন। তারা শুক্রবার দিনব্যাপী আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ করেছেন।

শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ গণসংযোগ কালে খুলনার বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ মকছেদ আলী বিশ^াস, ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, জেলা পরিষদের সদস্য মোদাচ্ছের হোসেন প্রমুখ।

গণসংযোগকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সারাদেশে উন্ন্য়নের জোয়ার সৃষ্টি হয়েছে। এই উন্নয়নকে আরো এগিয়ে নিতে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..