× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

মধুখালীতে অজ্ঞাত ট্র্যাকের চাঁপায় জুট মিল শ্রমিক নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ মে, ২০১৮

মধুখালী প্রতিনিধিঃ  ১১মে শুক্রবার ভোর ৫টায় ফরিদপুরের মধুখালী উপজেলার আলতু খান জুট মিলের এক শ্রমিক অজ্ঞাত একটি পাথর বোঝাই ট্র্যাকের চাঁপায় নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা সাব-রেজিট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. আতিয়ার (৩৭), পিতার নাম হালিম মোল্যা, বাড়ী ফরিদপুর জেলার সদর উপজেলার করিমপুর গ্রামে।

মধুখালী ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে সকাল সাড়ে পাঁচটায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ওই শ্রমিক সকালে জুট মিলে দায়িত্ব পালনের উদ্দেশ্যে পৌর সদরের বনমালিদিয়া গ্রামের ভাড়াটিয়া বাসা থেকে বাই সাইকেল যোগে জুট মিলে যাচ্ছিলেন।

মধুখালী থানা পুলিশের উপ-পরিদর্শক পলাশ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার বলেন লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..