× Banner
সর্বশেষ
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন খালেদা জিয়া

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: দুই মাসেরও বেশি সময় পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে কাটিয়ে দেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ।

শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টা ১০মিনিট) অ্যামিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়েছেন।

শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার।

হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান ছেলে তারেক রহমান, যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কায়সর এম আহমেদসহ অন্য নেতাকর্মীরা।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক খালেদা জিয়ার লন্ডন ত্যাগের খবর গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের ছেড়ে দেশের উদ্দেশ্যে বিদায় মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী খুবই বিমর্ষ ছিলেন। তবু দেশের বর্তমান রাজনৈতিক ‘ক্রান্তিকালে’ নেত্রীর দেশে ফেরা জরুরি ছিল বলে পরিবার সদস্যদের মায়া তাকে আটকে রাখতে পারেনি।

গত ১৬ সেপ্টেম্বর লন্ডন যান খালেদা জিয়া।


এ ক্যটাগরির আরো খবর..