× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক ব্যবসায়ীর কারাদন্ড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এ দন্ডাদেশ দেন।

দন্ডিতরা হলো-শৈলকুপা উপজেলার পুটিমারি গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে কাজল বিশ্বাস (৩৫) ও একই এলাকার মোযাজ্জেম উদ্দিন বিশ্বাসের ছেলে মোমিনুল ইসলাম (৪০)। ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে শৈলকুপার পুটিমারি এলাকায় অভিযান চালায় তারা।

এসময় ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ কাজল বিশ্বাস ও মোমিনুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড প্রদাণ করেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই সাইদুল হক, জি.এম শহীদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 


এ ক্যটাগরির আরো খবর..