কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার বোর্ডস্কুল সংলগ্ন একটি বাগান থেকে আজ (বৃহস্পতিবার) সকালে রনি হাওলাদার(৪০) নামের এক মাদকসেবীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে কালকিনি পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রামের সাবেক পুলিশ পরিদর্শক মরহুম একেএম মতিউর রহমানের ছেলে। মাদক সেবনের বিষয় নিয়ে তাকে পিটিয়ে এবং মুখ থেতলে দিয়ে হত্যা করা হয়েছে।
এব্যাপারে কালকিনি থানার অসি তদন্ত হারুন অর রশীদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মাদক সেবনের বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে অন্য মাদকসেবীরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
আর লাশের পাশে এনায়েতনগর গ্রামের কাশেম সরদারের ছেলে মাদকসেবী আসলাম সরদারের ব্যবহৃত মোবাইল পাওয়া গেছে। এতে ধারনা করা হচ্ছে আসলামই এই হত্যা কান্ডের সাথে জড়িত থাকতে পারে।’