× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

নারীদের মর্যাদাপূর্ন জীবনযাত্রাসহ আর্থ-সামাজিক ক্ষমতায়ন কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ৯ মে, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটে কর্মজীবী নারীদের মর্যাদাপূর্ন জীবনযাত্রাসহ আর্থ-সামাজিক ক্ষমতায়ন বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে কর্মজীবী নারী সংগঠন এই কর্মশালার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বাগেরহাট পৌরসভার কাউন্সিলর তানিয়া খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাগেরহাটের সিভিল সার্জন অরুন চন্দ্র মন্ডল, কর্মজীবী নারী সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, পৌর কাউন্সিলর আসমা আজাদ, সুপ্তি মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল, এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জি প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে বর্জ্য ও পয়: নিস্কাশন কাজে নিয়োজিত নারী শ্রমিকরা প্রচন্ড অবহেলিত। তারা সামাজিকভাবে হীনমন্যতায় ভোগে। তাদের আর্থ-সামাজিক মর্যাদা উন্নয়নের জন্য নারী কর্মজীবী সংগঠন কাজ করছেন। কর্মজীবী নারীদের সর্বক্ষেত্রে স্ব-স্ব জায়গা থেকে তাদেরকে মর্যাদা দেয়ার আহ্বান জানান বক্তারা।

ইউরোপিয়ান কমিশনের অর্থায়নের ও প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের সহযোগিতায় এ সভায় কর্মজীবী নারী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশাজীবীরা অংশগ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..