× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

পঞ্চগড়ে মাদ্রাসার ছাত্র বলৎকারের অভিযোগে এক শিক্ষক আটক

admin
হালনাগাদ: সোমবার, ৭ মে, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় মাদরাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে নূর আলম নামে ঐ মাদরাসার এক শিক্ষকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় শহরে জালাসী পাড়া গ্রামের একটি হাফেজিয়া মাদরাসায়।

ঘটনায় প্রকাশ, পঞ্চগড়ে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের বামনবাড়ী গ্রামের ইব্রাহীম হোসেনের পুত্র পঞ্চগড় শহরে জালাসী পাড়া গ্রামের একটি হাফেজিয়া মাদরাসায় লেখাপড়া করত। গতকাল রবিবার সকাল ৯.৩০ টার সময় ঐ মাদরাসার শিক্ষক নূর আলম (২৫) ছাত্রটিকে মাদাসায় একা পেয়ে জোর পূর্বক পাশবিক নির্যাতন করে। এতে ছাত্রের মলদারে রক্ত ক্ষরণ হয়। ছাত্রটি ঘটনাটি স্থানীয় লোকজন ও তার পিতাকে জানালে ছাত্রের পিতা পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ করে।

অভিযোগ পেয়ে সদর থানার এস আই শামিদুল্লাহ সরকার (শামিদ) তাৎক্ষনিক শিক্ষক নূর আলমকে আটক করে। শিক্ষক নূর আলম পঞ্চগড় শহরস্থ নিউ মার্কেট গ্রামের বদিউল আলমের পুত্র বলে জানা গেছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার জানান মাদরাসার ছাত্র বলৎকারের অভিযোগে শিক্ষক নূর আলমকে আটক করা হয়েছে এবং দন্ডবিধির ৩৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..