× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

গাজীপুর সিটি নির্বাচন স্থগিতঃ হাইকোর্ট

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের শুনানি শেষে আজ রবিবার বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এ রিট দায়ের করেন শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ।

রিটে বলা হয়, ২০১৩ সালে এ ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০১৬ সালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে এ ছয়টি মৌজা শিমুলিয়ার মধ্যেই ছিল। নির্বাচনে আজহারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। এখন আবার এ ছয় মৌজাকে সিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এ ছয়টি মৌজাকে সিটিতে অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

৩১ মার্চ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল ছিল। তফসিল ঘোষণা অনুসারে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন হবার কথা ছিল ১৫ মে।

তফসিল ঘোষণার পরপরেই নির্বাচন প্রচারণায় সরব ছিল গাজীপুরের মেয়র প্রার্থী ও কাউন্সিলররা। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান সরকারের প্রচারণায় মুখর ছিল গাজীপুর শহর।  ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। এখানে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।


এ ক্যটাগরির আরো খবর..