× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

সংখ্যালঘু হত্যা অব্যহত থাকলে ভোটদানে নিরুৎসাহিত হবে

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গতকাল ৩ মে বৃহস্পতিবার বেলা ১১টায় দুর্বৃত্তরা গুলি করে নির্মমভাবে হত্যা করে। এ নির্মম হত্যার প্রতিবাদে আজ ৪ মে ২০১৮ শুক্রবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ বলেন, রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে দুর্বৃত্তরা দিনে দুপুুরে গুলি করে হত্যা করে। সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর এ ধরনের নির্মম হত্যা, হামলা, নির্যাতন, নিপীড়ন অব্যাহত থাকলে ভবিষ্যতে সংসদ নির্বাচনে ভোটদানে তারা নিরুৎসাহিত হয়ে পড়বে। তাই এ ধরনের নির্মম হত্যাকারীদের দ্রুত বিচার আইনে এনে শাস্তির ব্যবস্থা করলেই ভবিষ্যতে এ ধরণের ঘটনা পুনোরাভিত্তি হবে না বলে নেতৃবৃন্দ মনে করেন।

বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রমেন মন্ডল এর সভাপতিত্বে ও মহানগর ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টুর পরিচালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখে, রবীন্দ্রনাথ বসু, বিপুল ঘোষ শংকর, বলরাম বাহাদুর, অর্জুন চন্দ্র দাস, সুবল ঘোষ, অমিতাব বসাক বাপ্পী, দীপ্তি হালদারসহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..