× Banner
সর্বশেষ
‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু

বাংলাদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্নাঃ মাগুরা প্রতিনিধিঃ ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ। এখানে জঙ্গিবাদের কোন স্থান নেই। এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা শহরের বাটিকাডাঙ্গায় ঐতিহ্যবাহি কাত্যায়নি পূজা উৎসবের একটি মন্ডপ পরিদর্শনকালে কথাগুলো বলেছেন। এ সময় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এড. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রোস্তম আলিসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রী আলহাজ্ব মতিউর রহমান রহমান শহরের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন এবং দূরদূরান্ত থেকে উৎসবে অংশ নিতে আসা দর্শনার্থিদের সঙ্গে কথা বলে তাদের খোজ খবর নেন। এ সময় তিনি মাগুরায় যুগ যুগ ধরে চলে আসা সার্বজনীন এই উৎসবে সব ধর্মের মানুষের সহাবস্থান দেখে অভিভূত হন। লক্ষ লক্ষ দর্শনার্থির শান্তিপূর্ণ অংশগ্রহণকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধমীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এতে করে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারছে। ভবিষ্যতেও সব ধর্মের মানুষের প্রতি সরকারের সহায়তা অব্যহত থাকবে। এ সময় তিনি উৎসবে অংশ নেয়া দর্শনার্থিদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্যে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর থেকে মাগুরায় ৭০টি পূজাম-পে কাত্যায়নি পূজা এবং এটিকে ঘিরে সার্বজনীন উৎসব চলছে। যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের লক্ষ লক্ষ দর্শনার্থিরা প্রতিদিনই অংশ নিচ্ছেন। ২১ নভেম্বর দশমির মধ্য দিয়ে কাত্যায়নি পূজা শেষ হলেও এ উপলক্ষে আয়োজিত মেলা ও উৎসব চলবে আরো দশদিন।


এ ক্যটাগরির আরো খবর..