× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

এই জন্মদিনটা আমার সেরা জন্মদিন, বিরাটকে অনুষ্কা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ মঙ্গলবার রাতে চিন্নাস্বামীতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আবার আইপিএলের প্লে-অফে ওঠার দৌড়ে কিছুটা হলেও ফিরে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই দু’টো পয়েন্ট যে তাঁদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা বার বার বলছেন বিরাট কোহালি। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, একটা বিশেষ কারণে এই দুই পয়েন্ট প্রাপ্তি তাঁর কাছে আলাদা তাৎপর্যের।

কী সেই কারণ? ম্যাচের পরে কোহালি খোলাখুলি বলেছেন, ‘‘আমার স্ত্রী এখানে আছে। গ্যালারিতে বসে খেলা দেখেছে। আজ (মঙ্গলবার) ওর জন্মদিন। এটা ওর জন্য ছোট্ট একটা উপহার। ওর সামনে এই দুই পয়েন্ট পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ গত কাল ছিল অনুষ্কা শর্মার তিরিশতম জন্মদিন। চিন্নাস্বামীর ভিআইপি গ্যালারিতে বসে আরসিবির জয় দেখেন ভারতীয় ক্রিকেটের ‘ফার্স্ট লেডি’। এর পর কোহালির সঙ্গে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে অনুষ্কা লেখেন, ‘সব চেয়ে দয়ালু, সাহসী আর ভাল লোকের সঙ্গে সেরা জন্মদিনটা কাটালাম। এই জন্মদিনটা এত স্মরণীয় করে রাখার জন্য ভালবাসা রইল, প্রিয়তম।’

মুম্বইকে হারানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেন আরসিবির বোলাররা। প্রথমে ব্যাট করে কোহালিরা তুলেছিলেন সাত উইকেটে ১৬৭। সর্বোচ্চ রান মনন ভোরার (৪৫)। বিরাট করেন ২৬ বলে ৩২। এর পর মুম্বই থেমে যায় সাত উইকেটে ১৫৩ রানে। আরসিবির হয়ে টিম সাউদি, উমেশ যাদব এবং মহম্মদ সিরাজ দু’টো করে উইকেট নিয়েছেন।

ম্যাচের পরে কোহালি বলেছেন, ‘‘বোলারদের বেশি কিছু বলতে গেলে ওরা বিভ্রান্ত হয়ে যেতে পারে। তাই আমি ওদের বলি, নিজেদের অনুভূতির ওপর ভরসা রাখো। যদি মনে হয় ইয়র্কার করবে, তা হলে করো। ভুল করলেও সব কিছু শেষ হয়ে যাবে না।’


এ ক্যটাগরির আরো খবর..