× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

ঠাকুরগাও প্রতিনিধিঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মোজাহিদের রায় দ্রুত কার্যকরের দাবিতে ও সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে ঠাকুরগাঁও ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

মিছিলটি ঠাকুরগাঁও বলাকা সিনামা হলের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রলীগ, পৌর ও শহর ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ঠাকুরগাঁও ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহ-সভাপতি কুরবান আলী, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, যুগ্ন-সম্পাদক রাজু আহম্মেদ, নাজমুল হাসান হিমেল, হালিম প্রমুখ।

সমাবেশে বক্তারা জামায়াত নেতা মোজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বলেন, জামায়াত সারাদেশে অবৈধভাবে ইস্যুবিহীন হরতাল ডেকেছে। ঠাকুরগাঁওয়ে জামায়াতকে অবৈধ হরতাল করতে দেয়া হবে না। জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দেখামাত্রই তাদের ছাত্রলীগ প্রতিহত করবে।


এ ক্যটাগরির আরো খবর..