× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

জন সন এর কাছে এবি ডি ভিলিয়ার্স সবচেয়ে কঠিন ব্যাটসম্যান

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: সদ্য অবসরপ্রাপ্ত পেসার জন সন এবি ডি ভিলিয়ার্সকে সবচেয়ে কঠিন ব্যাটসম্যান বলে অভিহিত করেছেন। তিনি জানান, ক্যারিয়ারে ভিলিয়ার্সকে যতটা সমীহ করেছেন আর কাউকে করেননি।

‘এবি আমাদের প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়। ক্যারিয়ারে তার মতো এমন কঠিন ব্যাটসম্যান দেখিনি। তাকে আউট করাটা সবসময়ই চ্যালেঞ্জিং ছিল।’ মন্তব্য জনসনের।

সাবেক অজি পেসার উল্লেখ করেন, ‘আমার এখনো সেঞ্চুরিয়ানের (২০১৪) টেস্ট ম্যাচটার কথা মনে পড়ে। দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়েছিলাম। কিন্তু, ডি ভিলিয়ার্স ক্রিজে নামার পরই দৃশ্যপট বদলে যায়। চাপের মুখেও সে খুব শান্তভাবে ব্যাটিং করে। চালকের আসনে থাকলেও এরকম পরিস্থিতিতে সব কিছুই কঠিন হয়ে যায়। চ্যালেঞ্জটাও বেড়ে যায়। আন্তর্জাতিক ক্যারিয়ারে যত ব্যাটসম্যানের মুখোমুখি হয়েছি তার মধ্যে এবিই সেরা।’

টেস্ট ক্রিকেটে পাঁচবার ডি ভিলিয়ার্সের উইকেট লাভ করেন জনসন। আর ওয়ানডেতে প্রোটিয়া ব্যাটিং জিনিয়াসকে তিনবার সাজঘরে পাঠান ৩৪ বছর বয়সী এ বাঁহাতি পেসার।


এ ক্যটাগরির আরো খবর..