× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

গৃহবধু ও পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে এবং এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১৭ নভেম্বরের ঘটনায় আলাদা দুটি মামলা হলেও এখনো জড়িত কাউকে আটক করা যায়নি। তবে, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ প্রশাসনের।

গত ১৭ নভেম্বর রাতে, নড়াইলের লোহাগড়া উপজেলার নিজ বাড়িতে প্রতিবেশী মনিরুলের সঙ্গে কথা বলছিলো পঞ্চম শ্রেণির এক ছাত্রী। তার স্বজনদের অভিযোগ, এসময় তাকে জোর করে বাড়ির পাশের একটি নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে স্থানীয় তুহিন, রানা ও সহযোগীরা। খবর পেয়ে, তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

শারীরিক পরীক্ষার জন্য বুধবার নির্যাতিতাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, লোহাগড়া উপজেলার কুমড়ি এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাতে স্বামীকে বেঁধে অস্ত্রের মুখে ওই গৃহবধূকে ঘরের পাশের একটি ঘেরে নিয়ে ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা।

তবে, দুটি ঘটনায় অভিযুক্ত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তুহিন ও রানাসহ চারজনকে এবং গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অজ্ঞাত ৮ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..