× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সব দল অংশ না নিলে নির্বাচন ভালো হবে না -প্রধান নির্বাচন কমিশনার

admin
হালনাগাদ: রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন সম্পন্ন করাই বড় চ্যালেঞ্জ। কোনো দল যদি আগের অবস্থানে থাকে, তবে সেটা দুঃখজনক হবে। কেননা সব দল অংশ না নিলে নির্বাচন ভালো হবে না।’

শনিবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সনদ প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নিরপেক্ষ থেকে নির্বাচন করবো, এই দৃঢ়তা আছে। আশা করি সব দল নির্বাচনে অংশ নেবে। আমাদের প্রতি দলগুলোর কোনো অনাস্থা নেই। নির্বাচনকালীন কেমন সরকার হবে, সেটা আমাদের বিষয় না। তবে পদে থেকে নির্বাচন করার ক্ষেত্রে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আমরা আচরণ বিধিমালায় পরিবর্তন আনবো।

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে কেএম নূরুল হুদা বলেন, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে যতটুকু সম্ভব ইভিএম ব্যবহার করবো। তারপর যদি জাতীয় নির্বাচনে আস্থা অর্জন হয়, তবে ব্যবহার করবো। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের ক্ষেত্রে কতগুলো ‘যদি’ আছে। বিশেষ করে দলগুলো এবং ভোটাররা যদি ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে একমত হয়, তবেই ব্যবহার করবো। ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচন করা অনেক কষ্টকর। তাই নির্বাচনে প্রযুক্তির ব্যবহার করতেই হবে।

পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাস উদ্দীন নিপুণ।

পিআইবি আয়োজিত ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সহযোগিতায় অনুষ্ঠিত তিনদিনব্যাপী কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..