× Banner
সর্বশেষ
সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন  ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কোন স্তরের সিগারেটের দাম কত বাড়ল জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক

কারাবাস দীর্ঘ হলে কর্মসূচি শান্তিপূর্ণ নাও থাকতে পারে,

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ দলীয় চেয়ারপারসনের কারাবাস দীর্ঘ হলে এসব কর্মসূচি শান্তিপূর্ণ নাও থাকতে পারে বলে জানাচ্ছেন জ্যেষ্ঠ নেতারা। আন্দোলন জোরদারের জন্য সারাদেশে আরো কর্মসূচি দেয়ার পরিকল্পনা তাদের। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এখন পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। তবে

জিয়া অরফানেজ মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক মাসের বেশি সময় ধরে কারাগারে। হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগ তা স্থগিত করেছে। দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। তবে খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ হবে বলেই মনে করছেন জ্যেষ্ঠ নেতারা

দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, সারাদেশে সভা-সমাবেশ করে চেয়ারপারসনের মুক্তির পক্ষে জনমত বাড়াতে চান তারা। তবে দলীয় প্রধানের কারাবাস দীর্ঘ হলে কর্মসূচির ধরনও পাল্টে যেতে পারে।

খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার নির্বাচন করতে পারবে না বলেও মনে করছেন বিএনপি নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..