× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

পানিউন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলদারদের কবলে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের চিতলমারীতে পানিউন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকার সম্পত্তি এখন অবৈধ দখলদারদের কবলে পড়ে বেহাত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দখলদারিত্ব নিয়ে এলাকায় প্রতিনিয়ত ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। দখলকৃত সম্পত্তি উদ্ধারের জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসি।

এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পাশ ঘেঁষে বয়ে গেছে পানিউন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। আর এ বাধের দু’পাশে রয়েছে পানিউন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকার সম্পত্তি। দীর্ঘদিন ধরে এ সম্পত্তি তদারকির অভাবে এলাকার দখলবাজরা যে যার মতো দখল নিচ্ছে। ফলে এ সম্পত্তি দখল নিয়ে এলাকায় বিভিন্ন গ্রুপের মধ্যে চলছে আধিপত্য বিস্তারের লড়াই।

প্রতিনিয়ত ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ ও মারপিটের ঘটনা। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এ ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছে সচেতন মহল।

উপজেলার সদর ইউনিয়নের রায়গ্রামের বাসিন্দা মনিরুল জানান, বেড়িবাঁধের জায়গা দখল নিয়ে এলাকায় প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটছে। পানিউন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এলাকার বিপুল মন্ডল ও অমল মৃধাসহ কিছু প্রভাবশালীরা অনেকে রাতারাতি নির্বিঘেœ ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

এসব বিষয় নিয়ে মামলা-হামলার ঘটনা ঘটছে। এরপরেও নির্মাণ কাজ থেমে নেই। এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি। ব্যাপারে চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে বিপুল মন্ডলের সাথে কথা হলে তিনি জানান, তিনি সাংবাদিকদের কোন বক্তব্য দিতে রাজি নন। এ বিষয়ে তথ্য নিতে হলে থানার ওসির সাথে কথা বলতে বলেন তিনি। চিতলমারী থানার ওসি অনুকূল সরকার জানান, দখলদারদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, তিনি এলাকায় সদ্য বদলি হয়ে এসেছেন। জায়গা দখলের বিষয়ে তিনি অবহিত নন। এ ব্যাপারে খোঁজ নিয়ে দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..