× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মাদ্রাসা শিক্ষার্থী মোটর সাইকেলের ধাক্কায় নিহত

admin
হালনাগাদ: সোমবার, ২ এপ্রিল, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের মোল্লারহাটে মোটরসাইকেলের ধাক্কায় মো. রায়হান মোল্লা (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল বলেন, সকালে বাগেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেল রায়হানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে।

এ অবস্থায় তাকে উদ্ধার করে মোল্লাহাট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। রায়হানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রায়হান উপজেলার মেঝেরগাওলা গ্রামের মো. সামছুল হক মোল্লার ছেলে এবং গাওলা সামছুল উলূম মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী।


এ ক্যটাগরির আরো খবর..