× Banner
সর্বশেষ
বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ত্রিবার্ষিক নির্বাচনে মফিজ-সাইদুর পরিষদ জয়ী

admin
হালনাগাদ: রবিবার, ১ এপ্রিল, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (০১-০৪-১৮)ঃ  মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ত্রিবার্ষিক নির্বাচন শেষ হয়েছে। এ নির্বাচনে মফিজ-সাইদুর পরিষদ ব্যাপক সংখ্যা গরিষ্টতা পেয়ে জয় লাভ করেছে। নির্বাচনে একটি কার্যনির্বাহী পদ ছাড়া মোট ১০টি পদের ২টি সহসভাপতি ও একটি সাধারণ সম্পাদকসহ বাকি ৯ টা পদে জয় পেয়েছে মফিজ-সাইদুর পরিষদ। এ নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন- মোঃ মফিজুর রহমান (মফিজ) ও মোঃ মোমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সাইদুর রহমান।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট এক হাজার ১৩৭ জন ভোটারের মধ্যে এক হাজার ২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে জয়ী হতে ১০সদস্য বিশিষ্ট ২টি প্যানেলসহ মোট ২২ জন ভোটার ভোট যুদ্ধে অংশ গ্রহণ করেন। শনিবার দিবাপত রাত আড়াইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ ফলাফল ঘোষনা করেন।

ঘোষিত ফলাফলে মোঃ মফিজুর রহমান (মফিজ) সর্বোচ্চ ৬৬৪ ভোট ও মোঃ মোমিনুল ইসলাম ৫৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সহসভাপতি পদে স্বাধীনতা পরিষদের মাহবুবুল হক মন্টু ৩২১ ভোট ও জাহিদ হাসান রাজিব ৩০৬ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন। সাধারণ সম্পাদক পদে মফিজ-সাইদুর পরিষদের মোঃ সাইদুর রহমান ৬২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে তার একমাত্র প্রতিদ্বন্দি স্বাধীনতা পরিষদের নিশান সাবের ৩৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মফিজ-সাইদুর পরিষদের আলী রেজা বিচু ৫৩৪ ভোট ও মোঃ আব্দুল ওয়াদুদ ৫৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। একই পদে স্বাধীনতা পরিষদের আতিক স্বপন ৩৪২ ভোট ও সামসুজ্জামান রন্টু ২৭৮ ভোট পেয়েছেন।

এছাড়া কার্য্যনির্বাহী সদস্য পদে মফিজ-সাইদুর পরিষদের মোঃ আজিজুল হক ৬৫৭ ভোট, মোঃ মোহিদুল ইসলাম (মুহিদ) ৬০৯ ভোট, মোঃ মাহফুজুর রহমান খাঁন মুন্না ৫৫৩ ভোট ও মোঃ মিজানুর রহমান হিরন ৪৬১ ভোট পেয়ে এবং স্বাধীনতা পরিষদের সুলতানা রাজিয়া টনি ৪৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নির্বাহী সদস্য পদে মফিজ-সাইদুর পরিষদের খন্দকার কামরুল হাসান (দ্বিপু) ৪২৫ ভোট, স্বাধীনতা পরিষদের মামদুদা খাতুন রেশমা ৩৯১ ভোট, আসাদুজ্জামান লাল্টু ৩৩৩ ভোট, নূর আলম ২৫৫ ভোট ও আসাবুল হক ৩২৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া প্যানেলের বাইরে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আফসারুল হাসান সুমন মাত্র ৯৬ ভোট ও কার্যনির্বাহী সদস্য পদে মোঃ আব্দুল মজিদ ২২৬ ভোট পেয়ে পরাজয় বরণ করেছে।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ। তার সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসনের কয়েকজন সহকারি কমিশনার।


এ ক্যটাগরির আরো খবর..