× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় বাদীর পরিবারকে হত্যার হূমকী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮

স্টাফ রিপোর্টার: ঢাকা ধামরাইয়ে সূয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামে বিশ্বাস পাড়ায় ৮ বছরের শিশু লিমাকে ধর্ষনে চেষ্টা করে সদর আলী(৭০) নামে এক বৃদ্ধা।

প্রায় ১৫ দিন আগে শিশু লিমা তার পাশের বাড়ি যাওয়ার পথে সদর আলী লিমার মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা করে। শিশু লিমা সদর আলীর হাতে কামড় দিয়ে চিৎকার দিলে পাশের বাড়ীর আফিয়ার মা, রুবির বাবা মা, আক্কাসের বউ, পাইলট এসে শিশু লিমাকে উদ্ধার করে।

ঘটনা জানাজানি হলে সদর আলী লিমা ও তার পরিবারকে হত্যা করার হূমকী ও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। একথা শোনার পর লিমার পিতা মাতা এলাকার চেয়ারম্যান ও মেম্বারের কাছে গিয়ে সহযোগীতা ও বিচার চাওয়ার পরেও কোন আশ্বাস পায় নি।আজ কিছু সন্ত্রাসী বাহীনি নিয়ে শিশু লিমার বাড়িতে এসে ভাংচুর ও লিমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এলাকাবাসীর সহযোগীতায় লিমা ও লিমার পরিবার রক্ষা পায়।

লিমার বাবা-মা সাংবাদিকদের জানান, আমরা যদি এ ব্যপারে কোন কেস-মামলা করি তাহলে আমাদের হত্যা করে গুম করে ফেলবে। লিমার পরিবার প্রশাসনের সহযোগীতা কামনা করছে।


এ ক্যটাগরির আরো খবর..