× Banner
সর্বশেষ
বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক -ডা. জুবাইদা রহমান এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর

নেপালে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রস্তুত চিকিৎসকদল

admin
হালনাগাদ: সোমবার, ১২ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশের বার্ন ইউনিটের একটি চিকিৎসক দলকে প্রস্তুত করে রাখা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম-এর নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসকদের একটি তালিকা প্রস্তুত করেছে। নেপাল থেকে সাহায্য চাওয়া মাত্র এই চিকিৎসক দল কাঠমান্ডুর উদ্দেশ্যে রওয়ানা দিবে। সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজের নেপালের কয়েকজন শিক্ষার্থীসহ ৬৭ জন যাত্রী বহনকারী এই বিমান দুর্ঘটনায় মন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

স্বাস্থ্যমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, আহতদের চিকিৎসার জন্যে প্রয়োজনে বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নেপালে প্রেরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..