স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুরে এক জামায়াত নেতার বিরুদ্ধে এতিমের সম্পতি ভোগদখলসহ নানা অনৈকিতার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে জামায়াত নেতার রোষানলে পড়ে ওই এতিম পরিবারটির পথে বসার উপক্রম হয়েছে। একের পর এক তারা আইন শৃংখলা বাহিনীর দারস্থ হয়েও তারা ন্যায্য বিচার পাচ্ছে না।
সংশ্লিষ্টসুত্রে জানা গেছে, কেশবপুরের পাচারই গ্রামের নইমুদ্দিন মোড়লের ছেলে ও জামায়াতের রুকন সদস্য আব্দুল হামিদের রোষানলে পড়ে সর্বস্ব হারিয়ে একই গ্রামের মৃত হাসান আলীর এতিম দুই ছেলে বাপ্পা ও শাকিল মোড়ল। হাসান আলীর মৃত্যুর পর তার বসত ভিটার উপর লোলুপ দৃষ্টি পড়ে জামায়াত নেতা আব্দুল হামিদের। পাচারই মৌজার ৭০ খতিয়ানে ১৩৩৪ দাগে অবস্থিত ওই বাড়ির ১১ শতক জমির মধ্যে তার ৪ শতক জমি রয়েছে বলে প্রায় ১৩ বছর একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে আব্দুল হামিদ। বৈধ কোন কাগজপত্র না থাকায় একাধিকবার ওই মামলায় তিনি হেরে গেছেন। তারপরও নতুন করে মামলার জালে ফেলে এতিম ওই পরিবারটিকে সর্বশান্ত করে ফেলেছেন। মামলার টাকা জোগায় করতে পিতৃহারা ওই দুই এতিমের বর্তমানে ত্রাহি অবস্থা।
সুত্র বলছে, জামায়াত নেতা আব্দুল হামিদ প্রভাবশালী। তার অর্থবিত্তেরও অভাব নেই। তিনি নাশকতার অর্থ যোগাদাতাও। দারিদ্র ওই এতিমের বাড়ির পাশে থাকা অপর একটি জমির গাছ কাটাসহ জোরপূর্বরক ভোগদখল করে যাচ্ছেন ওই জামায়াত নেই। এ ক্ষেত্রে তিনি স্থানীয় থানা পুলিশকে ম্যানেজ করে ফেলেছেন। কিছু দিন আগে এক এতিমকে তুলে নিয়ে যায় স্থানীয় থানার দারোগা নাজিম উদ্দিন। পরে স্থানীয়দের চাপে পড়ে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
সুত্রবলছে, সম্প্রতি ওই এতিম পরিবারটি আব্দুল হামিদের হয়রানিমুলক মামলা থেকে রেহাই পেতে এসপি ক সার্কেলের কাছে লিখিত অভিযোগ করে। বিষয়টি খতিয়ে দেখতে একজন আইনজীবীকে ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু আব্দুল হামিদ মোটা অংকের অর্থের বিনিময়ে তাকেও ম্যানেজ করে ফেলেন বলে অভিযোগ রয়েছে। ফলে বিচারের নামে প্রহসনে শিকার হয় ওই এতিম পরিবারটি। উল্টো পুলিশ হয়রানির তাদে হয়রানি করে।। ওই এতিম পরিবারের সদস্যরা জামায়াত নেতার ষড়যন্ত্রমুলক মামলা থেকে রেহাই পেতে যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছে।
স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরাও ওই পরিবারটিকে হয়রানি না করারর জন্য ওই অভিযোগপত্রে সুপারিশ করেছে। তারা জামায়াত নেতা আব্দুল হাইকে আটক করে তার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানিয়েছে। অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে আব্দুল হাই বলেন, এসব অভিযোগ মিথ্যা আপনারা ঘটনাস্থলে আসেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেশবপুর থানার এ এস আই আজিম উদ্দিন বলেন, ওই এতিম পরিবারটি অসহায়। আমি ঘটনাস্থলে গিয়ে জেনেছি। বর্তমানে থানার সেকেন্ড স্যার বিষয়টি দেখভাল করছেন।