× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

আজ খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ (মঙ্গলবার) ঢাকাসহ সারা দেশে এক ঘণ্টার মানববন্ধন করল দলটি। সকাল ১১টায় থেকে দুপুর ১২ পর্যন্ত এ কর্মসূচি পালন করছেন বিএনপি। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করছে দলটি।

গেলো রোববার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

রিজভী বলেন, আগামী বৃহস্পতিবার (৮মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। তবে কোথায় এই কর্মসূচি পালন করা হবে তা পরে জানিয়ে দেয়া হবে।

রিজভী আরও বলেন, ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি চলছে। অনুমতির জন্য এরইমধ্যে চিঠি দেয়া হয়েছে। মহানগর পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে বিষটি অবহিত করা হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া বর্তমানে কারাবন্দী রয়েছেন। তার মুক্তির দাবিতে দলটি বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এর আগে কয়েক দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি।


এ ক্যটাগরির আরো খবর..