× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

জুমার নামাজের পর আদালতে নেওয়া হবে নূর হোসেনকে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেনকে জুমার নামাজের পর নারায়ণগঞ্জ আদালতে হাজির করবে পুলিশ। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুর জামান শরীফের আদালতে তাকে হাজির করা হবে।

নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেনকে গতকাল মধ্যরাতে বেনাপোল দিয়ে বাংলাদেশে পাঠালো ভারত। নারায়নগঞ্জে আনা  অল্প সময়ের মধ্যে বেনাপোল দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে খবর রটেছে। এর আগে বুধবার সকালে উলফা নেতা অনুপ চেটিয়া ও তার দুই সহযোগীকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমের মতে, অনুপ চেটিয়াকে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের আশপাশের কোনো এক জায়গা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

অনুপ চেটিয়াকে হস্তান্তরের পর পরই নূর হোসেনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তান্তর করা বলে ভারত সরকারের কাছ থেকে আভাস পাওয়া যায়। গত দু’দিন বিষয়টি নিয়ে মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর নূর হোসেনকে বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে বিকেলের দিকে খবর রটে যায়। স্থানীয় সংবাদকর্মীরাও অধীর অপেক্ষায় রয়েছেন। তবে ঢাকার মিডিয়া কর্মীরা বলছেন, সন্ধ্যায় নয়, শুক্রবার ভোরের দিকে নূর হোসেনকে হস্তান্তর করা হতে পারে। তবে নূর হোসেনকে হস্তান্তর করা হচ্ছে কি না তা সরকারি কোনো সূত্র থেকে নিশ্চিত করা হয়নি।

জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন সন্ধ্যা সাতটায় বলেন, ‘আমার কাছে এমন কোনো অফিসিয়াল তথ্য নেই। যদি হস্তান্তর করে তবে আমি জানতে পারব; যেহেতু আমরা সীমান্তে কাজ করি।’ তবে নূর হোসেনকে সম্ভাব্য হস্তান্তরের বিষয়টি তিনি নাকচ করে দেননি। ‘পাঁচ মিনিট আগেও আমাকে জানানো হতে পারে বলে জানালেন তিনি। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসানও প্রায় একই কথা বলেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমার কাছে এমন কোনো তথ্য নেই।’

একটি গোয়েন্দা সংস্থায় যশোরে কর্মকর্তা দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ‘এমন খবর আমরাও শুনছি। কিন্তু কখন কীভাবে হস্তান্তর করা হবে, বা আদৌ হস্তান্তর করা হবে কি না সে ব্যাপারে আমরা এখনও কিছু জানতে পারিনি।’ তিনি বলেন, ‘আমাদের জানা মতে, নূর হোসেনকে আগেই বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে। কোন তথ্য ঠিক তা আমি বলতে পারছি না।’

প্রসঙ্গত,নূর হোসেনের বিরুদ্ধে ভারত সরকারের দায়ের করা অবৈধ অনুপ্রবেশের মামলা তুলে নেওয়ার আবেদন মঞ্জুর করে উত্তর চব্বিশ পরগণার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সন্দীপ চক্রবর্তী গত ১৬ অক্টোরবর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পথ পরিষ্কার করেন। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম সে সময় অভিযোগ করেন, র‌্যাবকে ছয় কোটি টাকা দিয়ে সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেন ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরে র‌্যাবের অভ্যন্তরীণ তদন্তেও তার সত্যতা পাওয়া যায়। হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন এবং র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। হত্যাকাণ্ডের পর নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করলেও এক পর্যায়ে নিরুদ্দেশ হন নূর হোসেন।

এরপর ২০১৪ সালের ১৪ জুন কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালি এলাকার একটি বাড়ি থেকে দুই সহযোগীসহ তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের পুলিশ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে মামলা হয়। গতবছর ১৮ আগস্ট নূর হোসেন ও তার দুই সহযোগী ওহাদুজ্জামান শামীম ও খান সুমনের বিরুদ্ধে চব্বিশ পরগনার বারাসাত আদালতে অভিযোগপত্র দেয় বাগুইআটি থানা পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..