× Banner
সর্বশেষ
স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে

আগৈলঝাড়ায় মন্দিরের ৩টি মূর্তি ভাংচুর

admin
হালনাগাদ: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮

আগৈলঝাড়া প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় মন্দিরের মূর্তি ভাংচুর করেছে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্রি গ্রামের সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির ও গনেশ পাগল সেবাশ্রাম’র ৫টি মূর্তি স্থাপন করে স্থানীয়রা পূজা করে আসছে। স্থানীয় ভক্তরা ধর্মীয় অনুষ্ঠান শেষে মন্দিরে তালা লাগিয়ে বাড়ি চলে যায়।

সোমবার গভীর রাতে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা জয়রামপট্রি রাধা গোবিন্দ মন্দির ও গনেশ পাগল সেবাশ্রাম’র গৌর, নিতাই ও রাধা গোবিন্দ মূর্তি ভাংচুর করে।

মঙ্গলবার সকালে মন্দিরে স্থানীয় পূজারী উষা রানী বল্লভ পূজা দিয়ে গিয়ে মন্দিরে মূর্তি ভাংচুর দেখে সবাইকে জানান। এ সংবাদ জানতে পেরে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.রাজ্জাক মোল্লা সাংবাদিকদের জানান, স্থানীয় উশৃংখল ছেলেরা মূর্তি ভাংচুর করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..