× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

মেহেরপুরে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত ॥ আহত তিন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

মেহের আমজাদ, মেহেরপুর (১৪-০২-১৮):  মেহেরপুরে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুস্তম আলী মোল্লা নামের এক বিএনপি নেতা নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন জন।

গতকাল বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার দফরপুর গ্রামে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী মোল্লা (৬৫) মুজিবনগর উপজেলার বিএনপি’র সহ-সভাপতি ও মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে। আহতরা হলেন- একই উপজেলার পুরন্দরপুর গ্রামের হাসমত আলী, সোলেমান হোসেন ও শাহ আলম। আহত তিনজনকেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রুস্তম আলী মোল্লা সদর উপজেলার কোলা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। অপরদিকে থেকে একটি মটর সাইকেলে আহত তিন জন কোলার দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় দফরপুর গ্রামে মোড়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রুস্তম আলী মোল্লাকে মৃত ঘোষনা করেন এবং আহত তিন জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে খবর পেয়ে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন সদর হাসপাতালে তার মরদেহ দেখতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..