× Banner
সর্বশেষ
দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

৩ থেকে ৫ গুণ বাড়বে ফোরজিতে ইন্টারনেটের গতি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজিতে গতি বর্তমানের চেয়ে ৩ থেকে ৫ গুণ বেশি হবে। অর্থাৎ এখন যেখানে এক এমবিপিএস সেবা পাওয়া যায়, সেখানে ফোরজি চালুর পর গতি বাড়বে তিন থেকে পাঁচগুণ।

আজ মঙ্গলবার রাজধানীর রমনায় ঢাকা ক্লাবে আয়োজিত ফোরজির তরঙ্গ বিক্রির নিলাম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

নিলামে প্রতি মেগাহার্জ ৩১ মিলিয়ন মার্কিন ডলার হারে ৫ মেগাহার্জ বেতার তরঙ্গ কিনেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

নিলামের পর বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি জানায়, খুব দ্রুত ফোরজি সেবা আনছে তারা।

ফোরজির গতি কেমন হবে জানতে এক প্রশ্নে কোম্পানিটির এক কর্মকর্তা জানান, বর্তমানে গ্রাহকরা যে গতি পান, ফোরজি সেবার পর তা ৩ থেকে ৫ গুণ বেশি হবে।

নি

লাম উত্তর সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, আমাদের প্রযুক্তি নিরপেক্ষ স্পেকট্রামের সঙ্গে  নতুন এই স্পেকট্রাম যোগ হওয়ায় গ্রামীণফোন দেশের সবচেয়ে আধুনিক নেটওয়ার্কের মাধ্যমে সেরা ৪জি সেবা প্রদানে একটি দৃঢ় অবস্থানে পৌঁছে গেলো।

গ্রামীণফোন বলছে, এই তরঙ্গ কেনার পর গ্রাহকরা নিরবিচ্ছিন্ন এইচডি ভিডিও ও লাইভ টিভি স্ট্রিমিং, ঝকঝকে ভিডিও কল এবং  অতি দ্রুতগতির সেবা পাবে। আধুনিক নেটওয়ার্ক উপভোগ করার জন্য গ্রাহকদের থ্রিজি সিম পরিবর্তন করে ফোরজি সক্ষম সিম গ্রহণ করার অনুরোধ করেছে কোম্পানিটি।

গ্রামীণফোনের সিইও বলেন, এই নিলাম আয়োজন করে সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে আরো একধাপ এগিয়ে গেল। আমরা আশা করবো সফলভাবে ফোরজি বিস্তার এবং এর ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করতে তারা যৌক্তিক নীতি গ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..