ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠি সদরের শতদশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উৎসব এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
গত মঙ্গলবার দিনব্যাপি বিদ্যালয় প্রঙ্গনে এ অনুষ্ঠান হয়। এসএমসি সভাপতি মানিক লাল হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবগ্রাম ইউপি চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুল হক আকন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ সালেহা খাতুন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. মজনু মোল্লা. অবসরপ্রাপ্ত সহকারি উপজেলা শিক্ষা অফিসার হরিবর হালদার, অবসরপ্রাপ্ত প্রকৌশলী রঙ্গলাল হালদার, সমাজসেবক গৌরাঙ্গ লাল মিস্ত্রী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল মজুমদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র-ছাত্রীদের পক্ষে তমাল হালদার, সহকারি শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, প্রধান শিক্ষক সোনালী রানী বিশ^াস, সংস্কৃতিজন হিরন্ময় মিস্ত্রী, অবঃ শিক্ষক নরেন্দ্রনাথ বেপারী, শিক্ষক স্বপন কুমার মিস্ত্রী প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ৩৬ তম বিসিএস এ (সাধারণ শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হওয়া আশিষ হালদারকে বিদ্যালয়ের পক্ষ থেকে ও গ্রামবাসীর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
২০১৭ সালের সেরা ৩ জন মা পুতুল রানী হালদার, রুমা হালদার ও মুক্তা শীল সম্মাননা পুরস্কার অর্জন করেন। ২০১৭ সালের সেরা শিক্ষার্থী অমিত শীলকে পুরস্কার প্রদান করে জগদীশপুর প্রতিভা শিল্পী গোষ্ঠীর উদ্যোগে প্রতিষ্ঠিত চাঁপাতলা শিশু-কিশোর পরিষদ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শেষ প্রধান অতিথি বিভিন্ন পর্যায়ে অংশগ্রহনকারিদের পুরস্কার বিতরণ করেন। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল। অনুষ্ঠানের এক পর্যায়ে বিদ্যালয় বার্ষিকী ‘কঁচি মুখের হাসি’-এর মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দ।