× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

এসএসসি পরীক্ষার ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আবারও এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার পঞ্চম দিন ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার সাংবাদিকদের জানান, প্রশ্ন ফাঁসের দায়ে লিংকগুলোর ব্যাপারে  বিটিআরসি ও আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তারা তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে সকাল ৯টায় ফেসবুক, হোয়াটস অ্যাপসহ একাধিক মেসেঞ্জার গ্রুপ থেকে প্রশ্ন ফাঁসের এ ঘটনা ঘটে। এ নিয়ে এ পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি পরীক্ষার সবকটিতেই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটল।

এদিকে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে ভূঞাপুরের বাগবাড়ি থেকে তাদের আটক করা হয়।

ভূঞাপুর থানার উপপরিদর্শক টিটু চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাগবাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে রাসেল পারভেজের ফোনে প্রশ্ন ডাউনলোড করা হয়েছে। পরে তাকে আটক করা হয়। রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একই এলাকার সোহরাব হোসেনের ছেলে শহিদুল ইসলামকেও আটক করে।

এ ছাড়া ফরিদপুরের সদরপুরে একই অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। বিশ্ব জাকের মঞ্জিল সরকারি বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তারা হলো, সুমন শিকদার ও সজীব প্রামাণিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুরবী গোলদার তাদের আটক করে। সদরপুর থানার ওসি হারুন অর রশীদ জানান, তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..