× Banner
সর্বশেষ
শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার  ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৩৭৮১৪ পরিবারকে – প্রধানমন্ত্রী মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল

তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্পে উল্টে গেলো ভবন

admin
হালনাগাদ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

নিউজ ডেস্কঃ তাইওয়ানের শহর হুয়ালিয়েনে ৬ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, এ ঘটনায় একটি ভবন উল্টে গেছে। খবর বিবিসির।

স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে ওই ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দ্বীপটি পূর্ব উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

এদিকে ভূমিকম্পের পর সেখানকার বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, রাস্তা ও উঁচু ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবরে বলা হয়েছে, জরুরি বাহিনী আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।

তাইওয়ান দ্বীপটি দুটো টেকনোটিক প্লেটের মাঝে অবস্থিত। তাই প্রায়ই সেখানে ভূমিকম্পের ঘটনা ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..