× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন 

বুড়িমারী সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

admin
হালনাগাদ: রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদক : লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

মৃত মনজুরুল ইসলাম (২০) পাটগ্রাম উপজেলার নাটারবাড়ি গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

জানা যায়, রোববার ভোর ৪টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা (নাটারবাড়ি) এলাকার আসাদুল ইসলামের ছেলে মঞ্জু আলমসহ কয়েকজন মিলে বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতীয়-৬১ বিএসএফ ব্যাটালিয়নের খরখরিয়া ক্যাম্পের একটি টহল দল মঞ্জু আলমকে আটক করে বেদম মারধর করে ওই সীমান্তে ফেলে রেখে চলে যায়। পরে ভোর ৫টার দিকে খবর পেয়ে পরিবারের লোকজন মঞ্জু আলমকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজিবি রংপুর-৬১ ব্যাটালিয়ন বুড়িমারী ক্যাম্প কমান্ডার ওবাইদুল হক জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে একটি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মনজুরুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..