× Banner
সর্বশেষ
টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী

মাগুরায় ভবন থেকে পড়ে ভারতীয় ব্যবসায়ীর মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের নতুন বাজার এলাকায় একটি ৬ তলা ভবনের নিচ থেকে গতকাল শনিবার সকালে গোবিন্দ ভট্টাচার্য নামে এক ভারতীয় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পশ্চিমবঙ্গের বারাসাতের মধ্যমগ্রাম এলাকার ধীরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস হোসেন জানান- সকাল সাড়ে ৭টার দিকে নতুনবাজার এলাকার কাজী টাওয়ার এর ৬ তলা ভবনের ৫ম তলার বাথরুমের ভেন্টিলেটর থেকে দড়ি বেয়ে নিচে নামতে গিয়ে ওই ব্যক্তি পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় গোবিন্দর ব্যবসায়িক পার্টনার মাগুরার নিজনান্দুয়ালী গ্রামের সরফরাজ নেওয়াজ জনিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সদর থানার ওসি আরো জানান, গত ৩দিন আগে সরফরাজসহ তার বন্ধু সামির ও সোহেল ৬ তলা ওই বিল্ডিং এ একটি এ্যার্পার্টমেন্ট ভাড়া নেয়। ব্যবসায়িক কারণে গোবিন্দের কাছে জনি প্রায় ৮লাখ টাকা পেতো তারা। টাকা আদায়ের জন্যই তাকে ওই বাসায় আটক করে রাখা হয়েছিল এবং সেখান থেকে পালাতে গিয়েই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় জনি।


এ ক্যটাগরির আরো খবর..