× Banner
সর্বশেষ

‘খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারের নামে প্রহসন চলছে’

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচনের বছরে সরকার আবারো ধরপাকড় ও ক্রসফায়ার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রাজনীতি থেকে দূরে রাখতে বিএনপি চেয়ারপারসনের মামলার কার্যক্রম দ্রুতগতিতে চালানো হচ্ছে।

মামলার রায় সরকার আগেই লিখে রেখেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারের নামে প্রহসন চলছে। ফখরুল বলেন, সারা দেশে নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে অবাধ নির্বাচনের সম্ভাবনা নস্যাৎ করছে সরকার। সংসদ ভেঙে দিয়ে সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের আহ্বানও জানান বিএনপির মহাসচিব।


এ ক্যটাগরির আরো খবর..