× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

সাধারণ শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) প্রশাসনিক ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের পিটিয়ে ভিসি মো. আখতারুজ্জামানকে উদ্ধার করলো ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর থেকে নিজের কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর বিকেলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের ২০-২৫ জনের একটি দল তাকে মুক্ত করে।

এসময় অবস্থানরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফায় হামলা চালিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন রাজিব কুমার দাস, তাজুয়ার, জহর লাল রায়, অপু, আরশাদ, উম্মে হাবিবা বেনজীর, রায়হান, জাফরুল নাদিম, রাসেল ও লিটন নন্দী।

এর আগে দুপুর ১২টায় ভিসি কার্যালয়ের সামনে এসে অন্তত তিনটি ফটক একে একে ভেঙে বেলা দেড়টার দিকে ভিসির দরজার সামনের করিডোরে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

তিন ঘণ্টার বেশি অবরুদ্ধ থাকার পর বিকেল সোয়া তিনটার দিকে বোর্ড অব এডভান্সড স্টাডিজের একটি সভায় অংশ নিতে সিনেট ভবনে যাবার জন্য নিজের কার্যালয়ের পেছনের ফটক দিয়ে বের হন ভিসি। তখন তাকে ঘিরে ধরেন আন্দোলনকারীরা।

গত ১৫ জানুয়ারি রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত আন্দোলন কর্মসূচিতে ছাত্রীদের ওপর নিপীড়ন করে ছাত্রলীগ।

এরপর ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে শুরু হয় আন্দোলন। অধিভুক্তি বাতিল ছাড়াও নিপীড়ক ছাত্রলীগ নেতাকর্মীদের বহিষ্কার ও প্রক্টরের অপসারণসহ চার দফা দাবিতে গত সপ্তাহ থেকে এই আন্দোলন চালিয়ে আসছেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..