× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বাংলা একাডেমি প্রাঙ্গণে তিন দিনের আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন শুরু হয়েছে। শনিবার বিকেলে একাডেমির ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে দুই বাংলার তিন শতাধিক সাহিত্যিক অংশ নিয়েছেন।

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন ও ফ্রেন্ডস অব বাংলাদেশের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করেছে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন পরিষদ।

এবার সম্মেলনের প্রতিপাদ্য— ‘বিশ্ব মানব হবি যদি কায়মনে বাঙালি হ।’

শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে প্রথম দিনের আয়োজন। একাডেমির বহিরাঙ্গনে প্রদর্শিত হবে দুই চলচ্চিত্র ‘সূর্যদীঘল বাড়ি’ ও ‘পদ্মা নদীর মাঝি’। আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ম্যাড থেটারের নাটক ‘নদ্দিউ নতিম’।

সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের কবি-সাহিত্যিকদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

সন্ধ্যা ৬টায় কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের সমকালীন ছোটগল্প’ শীর্ষক আলোচনা। এ বিষয়ে আলোচনায় অংশ নেবেন পশ্চিমবঙ্গের বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার।

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ‘বাংলা সাহিত্যে দেশ ভাগের অভিঘাত’, ‘সাহিত্য ও চলচ্চিত্র’, ‘বাংলা সংবাদ ও সাময়িকপত্রের ২০০ বছর’ ও ‘সাম্প্রতিক বাংলা উপন্যাসের গতি ও গন্তব্য’ শীর্ষক চারটি সেমিনার।

একই দিন বিকেলে রবীন্দ্র চত্বরে কবিতাপাঠের সঙ্গে আবহমান বাংলা গানের সুরে শ্রোতা-দর্শকদের হৃদয় রাঙাবেন দুই দেশের কবি-শিল্পীরা।

সম্মেলনের শেষ দিনে রয়েছে তিনটি সেমিনার- ‘ভাষা আন্দোলন ও বাঙালি জাতিসত্তা’, ‘অনুবাদের সাহিত্য, সাহিত্যের অনুবাদ’ ও ‘প্রযুক্তির বিশ্বে সাহিত্যের সংকট ও সম্ভাবনা’।

ওই বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারতের বরেণ্য চিত্রশিল্পী যোগেন চৌধুরী।। সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।


এ ক্যটাগরির আরো খবর..